বাহরাইনে অবস্থানরত প্রায় ৫০ হাজার বাংলাদেশিকে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শুক্রবার বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মমিনুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এরআগে অবৈধ বিদেশিদের নির্বিঘ্নে দেশে ফিরে যেতে ছয় মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল বাহরাইন। গত ১ জুলাই থেকে এ ঘোষণা কার্যকর হয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সাধারণ ক্ষমার মেয়াদ বলবৎ থাকবে বলেও জানান তিনি।
