গিগাবাইটের নতুন মাদারবোর্ড বাজারে

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১৬:১৮

গিগাবাইটের জি১ স্নাইপার জেড৯৭ মাদারবোর্ড বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস।

 

ইন্টেলের ফোর্থ এবং ফিফ্থ জেনারেশন প্রসেসর সমর্থিত এই মাদারবোর্ডে রয়েছে অনবোর্ড ক্রিয়েটিভ সাউন্ড কোর থ্রিডি কোয়ার্ড কোর অডিও প্রসেসর, এএমপি আপ অডিও টেকনোলজি, অডিও নয়েজ গার্ড, গোল্ড প্লাটেড ডিসপ্লে অ্যান্ড অডিও পোর্ট, হাই এন্ড নিশিকন অডিও ক্যাপাসিটর, কিলার ই২২০০ গেমিং নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, এক্সট্রিম মাল্টি গ্রাফিক্স সাপোর্ট, লং লাইফস্প্যান ডিউরেবল ব্ল্যাক সলিড ক্যাপস, ইজিটিউনসহ অ্যাপ সেন্টার, ক্লাউড স্টেশন ইউটিলিটি এবং ডুয়াল বায়োস। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১৯ হাজার ৫০০ টাকা।