মগবাজারে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ২২:১৮
 
 
রাজধানীর মগবাজারে গলায় ফাঁস দিয়ে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে পরিবার দাবি করেছে। তার নাম শাহরিয়ার মাহমুদ বাবু (৪৫)। তিনি মোবাইল ফোন সেট ব্যবসায়ী। শুক্রবার রাত ১টার দিকে রমনা থানা পুলিশ ১৮৪ নম্বর বড়মগবাজার ডাক্তারের গলির বাসায় থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে।
 
রমনা থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। মৃত দেহের শরীরে গলায় দাগ ছাড়া কোনো আঘাতের চিহ্ন নেই।
 
শাহরিয়ার মাহমুদের ভাগ্নে আসিফ জানায়, শাহরিয়ার মাহমুদের দুইজন স্ত্রী রয়েছেন। তার বড় বউয়ের নাম ইভা এবং ছোট বউয়ের নাম নীলা। শনিবার রাতে নীলা শাহরিয়ার মাহমুদের সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যান। এরপর রাত ১২টার দিকে সবার অগচরে শাহরিয়ার মাহমুদ বাসার নীচতলার লোহার গ্রীলের সাথে পাটের দড়ি দিয়ে গলায় ফাস দিয়ে আত্নহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ব্যপারে রমনা থানায় একটি অপমৃত্য মামলা দায়ের হয়েছে।
 

জানা গেছে, মৃত শাহরিয়ার মাহমুদ দুই মেয়ে এক ছেলের জনক। তার বাবার নাম মৃত রেজাউল করিম। তার স্থায়ী ঠিকানা যাত্রাবাড়ীর ৭-৩ নম্বর নারিকেল বাগান মসজিদ লেন।