রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
নগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান জানান, ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
