জেলার টেকনাফ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শওকত আরা মুন্নী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের (৩০১নং কক্ষের) মোহাম্মদ নুরের শিশু কন্যা। মঙ্গলবার হ্নীলার লেদা টাওয়ার স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে উপজেলার হ্নীলার থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল লেদা টাওয়ার স্টেশনের সামনে শিশুটিকে ধাক্কায় দিয়ে আরোহী এটি ফেলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে স্থানীয়রা গাড়িটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ লাশটি উদ্ধার ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আরোহীকে আটকে চেষ্টা চালানো হচ্ছে।
