মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ২০:৪৩
 
 
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে কোটি কোটি ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে। রাষ্ট্রীয় তহবিল থেকে এসব অর্থ তিনি ব্যক্তিগত তহবিলে সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে। যদিও দেশটির দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে—প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিলে এসব টাকা অনুদান হিসেবে এসেছে। কিন্ত এ সব অনুদান কে বা কারা দিয়েছে কেন দিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। খবর বিবিসির।
 
অভিযোগ উঠেছে, নাজিবের  নিজের প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বারহাত (ওয়ানএমবিডি) থেকে এই অর্থ তার নিজস্ব তহবিলে স্থানান্তর করা হয়েছে।
 
প্রধানমন্ত্রী নাজিব রাজাক এই অভিযোগ অস্বীকার করলেও এ ধরনের কেলেংকারিতে জড়িয়ে পড়ায় বিরোধীদল তার পদত্যাগ দাবি করেছে।