‘ম্যাগি নুডুলস নিরাপদ’

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৫:১৯
 
ভারতে ম্যাগি নুডুলস নিষিদ্ধ করার পর প্রথমবারের মতো ম্যাগি নুডলস নিরাপদ বলে ছাড়পত্র দিয়েছে দেশটির ‘ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)। বুধবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গোয়া ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন(এফডিএ) ম্যাগি নুডলসের কয়েকটি নমুনা পরীক্ষার জন্য স্থানীয় সরকার স্বীকৃত একটি ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠায়।
 
এফডিএ’র পরিচালক সেলিম ভেলজি বলেছেন, পূর্ণাঙ্গ প্রতিবেদনে খাদ্য নিরাপত্তা মান অনুযায়ী নিরাপদ হিসেবে উত্তীর্ণ হয়েছে। নুডুলসে সীসার পরিমাণ অনুমোদিত মাত্রাতে রয়েছে।
 
জুনে উত্তর প্রদেশসহ ভারতের কয়েকটি রাজ্যের ল্যাবরেটরিতে ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি সীসা পাওয়ার পর খাদ্যপণ্যটি নিষিদ্ধ করে এফএসএসএআই।
 
এরই মধ্যে গোয়া ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন(এফডিএ) ম্যাগি নুডলসের কয়েকটি নমুনা সিএফটিআরআই-তে পাঠায়। সিএফটিআরআই নুডলসটির পাঁচটি নমুনা পরীক্ষা করে তা রাষ্ট্রীয় খাদ্য মান উত্তীর্ণ বলে দেখতে পায়।