ফটোগ্রাফে রঙের সমন্বয়

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১১:১৬

ছবি তুলে প্রিন্টের পর অনেক সময় দেখা যায় ছবির ওপর নীলচে একটি আবরণ পড়ে আছে। ছবি তোলার আগে ক্যামেরার ডেলাইট এক্সপোজার অপশন নির্বাচন করা না হলে এ ধরনের সমস্যায় পড়তে হয়। তবে ছবি এ অবস্থায় তোলা হয়ে গেলে প্রিন্টের আগে ছবির রং সমস্যার সমাধান করা যায়।

এক্ষেত্রে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজারের অটো কারেক্ট অথবা অ্যাডজাস্ট থেকে অটো কন্ট্রাক্ট অপশন ব্যবহার করলে ছবির রং ফুটিয়ে তোলা সম্ভব।

এতে কাজ না হলে বিকল্প হিসেবে অ্যাডজাস্ট থেকে রিপ্লেস কালার অপশন সিলেক্ট করতে হবে। ড্রপার চিহ্নিত কার্সার দিয়ে ছবির যে অংশের রং করা দরকার তা নির্বাচন করতে হবে।