আন্তর্জাতিক আইন লংঘনের দায়ে ব্রিটেন থেকে রাশিয়ার কূটনীতিকদের চলে যেতে বাধ্য করেছে সরকার। দেশটিতে মস্কো দূতাবাসের এক মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান। খবর রয়টার্সের।
এ ছাড়া, মস্কোর সাথে সম্পর্কের অবনতি ঘটানোর জন্য দেশটির রাজনীতিকদের কোন কৌশলগত সিদ্ধান্ত থাকতে পারে বলে মনে করেন ওই মুখপাত্র।
মূলত ইউক্রেন সংকট নিয়ে যখন দুই দেশের সম্পর্কের মধ্যে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে এমনই এক সময়ে কূটনীতিকদের এ বহিঃস্কারের ঘটনা ঘটল।
