রাজধানীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১১:২২
রাজধানীতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় চান মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 
 
শনিবার সকাল ৯টার দিকে ধানমন্ডি-১০ নম্বরে এই ঘটনা ঘটে।
 
নিহতের সহকর্মী ফরিদ জানান, আজ সকালে ভবনে কাজ করার সময় পিলারের কাঠ চান মিয়ার মাথায় পড়ে গেলে আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চান মিয়ার বাড়ি সিরাজগঞ্জের গাজীপুর এলাকায়।