মুন্সীগঞ্জে এক এনজিও কর্মীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় মো. মাসুদ হোসেনকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি আল আমিন মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক।
শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুসুমপুর চৌরাস্তা থেকে বাড়ি ফিরছিলেন মো. মাসুদ। পথে দক্ষিণ কুসুমপুর বালুর মাঠ সংলগ্ন কাঠ বাগানে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে গলা কেটে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঘটনাটি জানতে পেরেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
