‘ভারতের একতা ধ্বংস হলে মানুষের স্বপ্নও ধ্বংস হয়ে যাবে’

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ১৭:৪৫
 
‘আজকের সকাল কোনো সাধারণ সকাল নয়। এটি ১২৫ কোটি ভারতীয়র স্বপ্ন ও আকাঙ্ক্ষার সকাল। ১২৫ কোটি সদস্যের টিম ইন্ডিয়া জাতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারতের একতা ধ্বংস করা হলে মানুষের স্বপ্নও ধ্বংস হয়ে যাবে।’
 
ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে দেয়া ভাষণে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন কথাই বলেছেন। খবর এনডিটিভি ও জিনিউজের।
 
মোদির দেড় ঘণ্টার ভাষণের প্রায় অধিকাংশ সময় জুড়েই ছিল গরিব এবং কৃষকদের জন্য তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ। এ সময় ‘ভারতের কৃষকরা ভারতের সেনাদের মতোই গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন মোদি। পাশাপাশি দরিদ্রদের অর্থনৈতিক সুরক্ষার প্রদানের ব্যাপারে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়ে তিনি বলেন, ‘আগে ব্যাংকের দরজা গরিবদের জন্য খোলা ছিল না। আমরা এর অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি।’
 
‘স্টার্ট আপ ইন্ডিয়া, স্টান্ড আপ ইন্ডিয়া’ এই নতুন স্লোগান নিয়ে ভারতের অর্থনৈতিক মানচিত্র বদলে দেয়ার প্রতিশ্রুতি দেন মোদি।
 
মোদি তার বক্তৃতায় ১০০০ দিনের মধ্যে দেশকে সম্পূর্ণভাবে বিদ্যুতায়নের পরিকল্পনা ঘোষণা করেন। মোদি জানান—তিনি সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন আগামী ১ হাজার দিনের মধ্যে বাকি সব গ্রামকে জাতীয় বিদ্যুত্ গ্রিডের আওতায় আনতে হবে।
 
মোদি তার ভাষণে বলেন, ‘স্বাধীনতার এত বছর পার হয়ে গেল, তবু সাড়ে ১৮ হাজার গ্রাম এখনো বিদ্যুিবচ্ছিন্ন রয়েছে।’
 
বক্তৃতায় দুর্নীতির বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী। তার সরকারের বিরুদ্ধে এখনো কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি বলেও দাবি করেন তিনি।