ব্লগার নীলাদ্রি হত্যাকাণ্ডে সরাসরি থাকার অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরো চার জনকে আটক করেছে। রিমান্ডে থাকা মাসুদ রানা ও সাদ আল নাহিদের দেয়া তথ্য তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করে। তবে ডিবি কর্মকর্তারা তাদের আটকের কথা অস্বীকার করেছেন।
আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য নাহিন ও মাসুদ রানাকে মহানগর গোয়েন্দা পুলিশ আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। শনিবার ছিল রিমান্ডের দ্বিতীয় দিন।
সূত্র জানায়—নাহিদ ও মাসুদ রানা সরাসরি ব্লগার নীলাদ্রি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা শনিবারও অস্বীকার করেছে। তবে কারা এ ঘটনা ঘটাতে পারে এমন বেশ কয়েকজনের ব্যাপারে তথ্য দিয়েছে। আর সে তথ্য অনুযায়ী সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। তবে তাদের কাছ থেকে হত্যাসংশ্লিষ্ট কোন তথ্য পাওয়া গেলেই তাদেরকে যে কোন সময় গ্রেফতার দেখানো হতে পারে।
সন্দেহভাজন চারজনকে আটকের ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, আমরা কাউকে আটক করিনি। তবে রিমান্ডে থাকা আসামিদের দেয় তথ্য মতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চলছে।
রিমান্ডে থানা নাহিন ও মাসুদ রানার সম্পর্কে তিনি বলেন, তার অত্যান্ত দ্রুত প্রকৃতির। তারা বলবো বলবো করলেও বিভিন্ন প্রসঙ্গ এনে কর্মকর্তাদের বিভ্রান্তির চেস্টা করছে। তবে পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা আশাবাদি নীলাদ্রির হত্যাকারীদের খুব দ্রুত সময়ের মধ্যে শনাক্ত ও তাদের গ্রেফতার করা সম্ভব হবে।
গত ৭ আগস্ট শুক্রবার দুপুর দেড়টার দিকে জুম্মার নামাজের সময় উত্তর গোড়ানের ৮ নম্বর রোডের ১৬৭ নম্বর বাসার পঞ্চম তলার ফ্ল্যাটে ঢুকে দৃর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ব্লগার নীলাদ্রি চটেট্টাপাধ্যায় নীলকে।
