৫৪ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ২১:১৩
 
পাপুয়া অঞ্চলে ৫৪ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার বিবিসির এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়ার রাজধানী জয়াপুরার বিমানবন্দর সেনটাই বিমানবন্দর থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুর তিনটার দিকে ত্রিগানা এয়ারের এটিআর ৪২ নিখোঁজ হয়।
 
বিমানটি পাপুয়ার দক্ষিলে ওকসিবিল শহরে যাচ্ছিল। বিমানটিতে ৪৪ জন পূর্ণবয়স্ক যাত্রী , পাঁচটি শিশু ও নবজাতক এবং পাঁচজন ক্রু ছিল।