বলিভিয়া জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিগুয়েল এ্যাঞ্জেল পর্তুগার। কোচের পদ থেকে সড়ে দাঁড়ানো মরিসিও সোরিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন এই স্প্যানিশ কোচ। বলিভিয়ান ফুটবল ফেডারেশন (এফবিএফ)শনিবার এই ঘোষণা দিয়েছে।
এর আগে বলিভিয়ার ক্লাব বলিভারে কোচের দায়িত্বে নিয়োজিত ছিলেন পর্তুগাল। এছাড়া ব্রাজিলের এ্যাথলেটিকো পারানায়েন্সেও কাজ করেছেন। নয়জন প্রার্থীর মধ্য থেকে পর্তুগালকে বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন এফবিএফ-এর কোষাধ্যক্ষ ওয়াল্টার জুলেটা। আগামী ৪ এবং ৮ সেপ্টেম্বর আর্জেন্টিনা এবং ডমিনিকান রিপাবলিকের ম্যাচের মাধ্যমে পর্তুগালের পরীক্ষা করতে চায় বলিভিয়া।
গত জানুয়ারিতে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন সোরিয়া। কিন্তু কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে বলিভিয়ার পরাজয়ে তার সাথে ফেডারেশনের কিছু কর্মকর্তার শীতল সম্পর্ক শুরু হয়। আগামী অক্টোবরে ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া তাদের ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু করবে।
