বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবল প্রতিযোগিতা রবিবার যশোরের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতাটির উদ্বোধন করেছেন ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার কমডোর এম শফিকুল আলম, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি।
প্রতিযোগিতায় বিমান বাহিনীর ছয়টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল ১-১ গোলে ড্র করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
