টি-২০ দলে ফিরছেন আমির

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ২১:৪৮
 
পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ পেসার মোহাম্মদ আমিরের পাকিস্তান টি-২০ দলে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। এর জন্য সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতীয় টি-২০ কাপে আমির কেমন করেন তার উপর নজর রাখবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
 
মোহাম্মদ আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ সেপ্টেম্বরে শেষ হবে। এরপর তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ সুগম হবে। পিসিবির রাওয়ালপিন্ডি অঞ্চলের ঐ কর্মকর্তা জানান, ‘পিসিবি আমিরের পারফরম্যান্সের উপর নজর রাখছে। খুব শিগগির সে আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।’
 
আগামী পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের ১৬ দলের জাতীয় টি-২০ কাপ। ১-৫  সেপ্টেম্বর টুর্নামেন্টটির বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এরপর ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে মূলপর্ব। টুর্নামেন্টটিতে রাওয়ালপিন্ডি র‍্যামস এর হয়ে খেলবেন আমির। সূত্র: ডন স্পোর্টস