পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৩:৫৭
 
ফরিদপুরের চরভদ্রাসনে পানিতে ডুবে এক প্রতিবন্ধী শিশু মারা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বি.এস.ডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। বাবু মোল্লা (১৩) একই গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে।
 
জানা গেছে, সকালে খেলাচ্ছলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বাড়ির পিছনের পুকুরে বাবুকে ভাসতে দেখে। তাকে উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাবু জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী থাকায় হাঁটতে পারত না। খেলতে গিয়ে সে গড়িয়ে পুকুরে পরে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।