পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ১৯:৪২
 
পুঁজিবাজারে মঙ্গলবার সার্বিক মূল্য সূচক বাড়লেও কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স বেড়েছে ৪১ পয়েন্ট। আর লেনদেন কমেছে প্রায় ৮২ কোটি টাকা। 
 
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি। এ কোম্পানির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। অ্যাপেক্স ফুডসের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। এ ছাড়া এটলাস বাংলাদেশের ৮ দশমিক ৮৬ শতাংশ, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৮ দশমিক ৭৫ শতাংশ, প্রাইম টেক্সটাইল কোম্পানির ৮ দশমিক ৬৩ শতাংশ, এএমসিএল প্রাণের ৮ দশমিক ৩০ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের ৬ দশমিক ৪১ শতাংশ এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ১২ শতাংশ।
 
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২৮ কোটি ৫৭ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৮১ কোটি ৯০ লাখ টাকা টাকা কম। লেনদেনকৃত ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দর।
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৭ কোটি ৩৪ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৫৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দর।