রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ১১:৫৭
 
রাজধানীর বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টা দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
 
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, বিমানবন্দরের ভিআইপি ফটক-সংলগ্ন সড়কে একটি বাসের ধাক্কায় ঐ দুইজন আহত হন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তারা মারা যান। পরে সেখান থেকে তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
এই ঘটনায় বাস ও চালককে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।