ইনজুরির কবলে পড়ে একমাসের জন্য মাঠের বাইরে জাবালেটা

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ২১:০৪
 
হাঁটুর ইনজুরিতে পড়ে অন্তত এক মাসের জন্য মাঠের বাইর চলে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির ফুল ব্যাক পাবলো জাবালেটা। ওয়েস্টব্রুম ও চ্যাম্পিয়ন চেলসিকে ৩-০ গোলে হারিয়ে বেশ সপ্রতিভ ভাবেই নতুন লিগ মিশন শুরু করেছে ম্যান্যুয়েল পেলিগ্রিনিরর ম্যান সিটি। 

কিন্তু অনুশীলনের সময় ইনজুরির কবলে পড়ার কারণে আপাতত আর্জেন্টিনার এই তারকাকে মাঠের বাইরে রেখেই এগিয়ে যেতে হবে সিটিকে। সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে জাবালেটা বলেন, ‘অনুশীলনের সময়ই আমি ইনজুরির কবলে পড়ি। এর ফলে ১২ বছরের মধ্যে এই প্রথম বড়সড় কোন ইনজুরির কবলে পড়তে হল। এটি মৌসুমের শুরুতে আমার জন্য একটি বড় ধাক্কা।’

এর ফলে এভারটনের মোকাবেলার জন্য গুডিসন পার্ক সফরে সিটির হাল ধরতে হবে রাইট ব্যাক বাকারি সাগনাকে। এই দুঃসংবাদের পাশাপাশি সুখবরও রয়েছে পেলিগ্রিনির দলটির জন্য। আর সেটি হচ্ছে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরছেন দলের দুই তারকা ফুটবলার ফ্যাবিয়ান ডেলফ ও গায়েল ক্লিচি।