ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুমে টানা তৃতীয় জয় পেয়েছে পিএসজি। শুক্রবার মপিলিয়ের ঘরের মাঠে ১-০ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের এক মাত্র গোলটি এসেছে ৬১ মিনিটের মাথায়। মাক্সওয়েল বল দেন ফাঁকায় দাড়িয়ে থাকা মাতুইদিকে। ৬১তম মিনিটে কঠিন কোণ থেকে বল জালে পৌঁছান ফ্রান্সের মিডফিল্ডার।
ঊরুর চোটের কারণে এ মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে নাম লেখানো আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়া এই ম্যাচে খেলেননি। হাঁটুর চোটে পড়া জ্লাতান ইব্রাহিমোভিচও রয়েছেন মাঠের বাইরে।
