পুঁজিবাজারে ফের লেনদেন কমছে

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ১৭:৪৫
 
পুঁজিবাজারে ফের লেনদেন কমতে শুরু করেছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪৬৭ কোটি টাকা। যা আগেরকর্মদিবসের চেয়ে ২১ শতাংশ কম। ডিএসইর এ লেনদেন গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। 
 
এ দিকে, রবিবারবাজারে লেনদেনের ক্ষেত্রে প্রাধান্য ছিল ব্যাংকিং খাতের। এ খাতে লেনদেন হয়েছে ৭৪ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ১৬ শতাংশ। আর ব্যাংকিং খাতের শেয়ারগুলোর দর বেড়েছে প্রায় ১ শতাংশ।
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৭৩ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১২৯ কোটি  ২৩ লাখ টাকা টাকা কম। লেনদেনকৃত ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের। 
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৮১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৭ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৯ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের।