করদাতাদের ২০১৫-২০১৬ কর-বছরের রিটর্ন দাখিলের সুবিধার্থে রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন পূরণের নির্দেশিকা প্রকাশ করেছে।
এ ছাড়া, গত বাজেটে আয়কর খাতের পরিবর্তন ও বিভিন্ন প্রজ্ঞাপনের স্পষ্টীকরণ নিয়ে পরিপত্রও প্রকাশ করা হয়েছে। প্রকাশনা দুটি এনবিআরের ওয়েবসাইটে (www.nbr.gov.bd) পাওয়া যাচ্ছে।
