র‌্যাব-২ এর অধিনায়ক মাসুদ রানাকে প্রত্যাহার

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ০০:২৮
 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার তাকে প্রত্যাহার করে র‌্যাব সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
 
র‌্যাব সদর দফতরের এক কর্মকর্তা জানান. হাজারীবাগে বন্দুকযুদ্ধে থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি মামলার অভিযোগ করা হয়েছে।  সেখানে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাকে প্রধান আসামি করা হয়েছে। অভিযোগটি  মামলা হিসেবে নেয়া হবে কিনা এই বিষয়ে আদালতের নির্দেশে তদন্ত করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে প্রত্যাহার করা হয়েছে।
 
হাজারীবাগের ছাত্রলীগ নেতা আরজু র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার ঘটনায় রবিবার আদালতে নালিশ মামলা করেছেন তার বড় ভাই মাসুদ রানা। সেখানে র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাকে ১ নম্বর আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন-উপ-সহকারী পরিচালক (ডিএডি) সাহেদুর রহমান, পরিদর্শক মো. ওয়াহিদ ও র‌্যাবের সোর্স রতন।