সাঙ্গার বিদায়ী টেস্টে হারল শ্রীলঙ্কা

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৭:১১
 
বিদায়ী টেস্টে কুমার সাঙ্গাকারাকে জয় উপহার দিতে পারলেন না সতীর্থরা। উল্টো বড় পরাজয়ের মধ্য দিয়েই শেষ হলো এই কিংবদন্তীর ক্যারিয়ার। কলম্বোর পি সারা ওভালে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে কোহলিরা। সিরিজে আরো একটি টেস্ট থাকলেও সেখানে দেখা যাবে চিরচেনা সাঙ্গাকে।
 
ম্যাচের পঞ্চম দিনে মধ্যাহ্নভোজের বিরতির পরপরই শেষ হয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। জয়ের জন্য ৪১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৩.৪ ওভার ব্যাট করে ১৩৪ রান করতে সক্ষম হয় তারা।
 

মূলত রবিচন্দ্রন অশ্বিনের বলেই ধসে যায় লঙ্কানরা। ৪২ রানে পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই অফস্পিনার।