ক্রেতাদের সুবিধার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস চালু করেছে অনলাইন গ্রোসারি শপ চালডাল ডট কম (Chaldal.com)। যেকোন স্মার্ট ফোনে খুব সহজে এই অ্যাপ ইনস্টল করে চালডাল ডট কমের সব ধরনের পণ্য যেকোন সময় কেনা যাবে বলে জানিয়েছেন চালডাল ডট কমের সিওও জিয়া আশরাফ।
গুগল প্লে স্টোরে গিয়ে চালডাল লিখে সার্চ দিলেই চালডাল ডট কমের অ্যাপস পাওয়া যাবে। এছাড়া https://play.google.com/store/apps/details?id=com.chaldal.poached-এই লিংকে ঢুকেও মোবাইলে ইনস্টল করে নেওয়া যাবে অ্যাপসটি। এছাড়া এই অ্যাপস ব্যবহার করে যেকোন পণ্যের প্রথম অর্ডারে ৫ শতাংশ ছাড় দেওয়ারও ঘোষনা দেওয়া হয়েছে।
জিয়া আশরাফ জানান, ২০১৩ সালে কাজ শুরু করার পর চালডাল ডট কম ক্রেতাদের সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে প্রতিদিন তিন শতাধিক মানুষকে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
চালডাল সবসময় ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করেই কাজ করে। যেহেতু এখন সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে সেহেতু সকলের সুবিধা করে দেওয়ার জন্যই অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরী করা হয়েছে বলে জানান চালডালের প্রোডাক্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান।
ক্রেতাদের ডিমের মত সাধারণ পণ্য কিনতেও এখন আর পাঁচ মিনিট সময় নষ্ট করে নিচে নেমে দোকান থেকে কেনার পক্ষে নয় চাল ডাল ডট কম। চালডালের বিশাল টিম তিন ঘন্টার মধ্যে তাদের পণ্য পৌছে দিচ্ছে ক্রেতার কাছে। দিনে তিনবার ক্রেতার অর্ডার পৌছে দেয় চালডাল ডট কম। তাই ক্রেতাকে আর কষ্ট করে বাজারে গিয়ে বিভিন্ন পণ্য দেখে তারপর পণ্য কেনার প্রয়োজন হবে না। তাছাড়া বাজারে গিয়ে ভাল পণ্য পাওয়ারও কোন গ্যারান্টি নেই।
জিয়া আশরাফ বলেন,"ক্রেতারা অনেক কষ্ট করে বাজারে গিয়েও ভাল মানের পণ্য কিনতে পারেন না। তাদের আসা-যাওয়াতে প্রচুর সময়ও ব্যয় হয়। এইসব বিষয়গুলো মাথায় রেখেই চালডাল ডট কমের যাত্রা শুরু। এখানে আমরা মান সম্মত পণ্য ক্রেতাদের হাতে পৌছে দিচ্ছি খুবই দ্রুত সময়ের মধ্যে। কোন পণ্য হাতে পাওয়ার পর যদি সেটি পছন্দ বা মানসম্মত না হয় তাহলে আমরা পরবর্তী ৭ দিনের মধ্যে সেই পণ্য ফেরত নিয়ে ক্রেতার পছন্দ মতো পণ্য তার কাছে পৌছে দিচ্ছি। আর অনলাইন থেকে মুহুর্তের মধ্যেই সব পণ্য দেখতে পাওয়া যায় এবং অর্ডার করা যায়। ফলে সময়ও বেঁচে যায়।"
চালডাল ডট কমে(Chaldal.com)-এ সব ধরনের পণ্য খুব কম দামে কিনতে পাওয়া যায় বলে জানান তিনি। চাল, ডাল, তরকারি, সবজি, মাছ, মাংস, ফ্রোজেন ফুড, সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, স্টেশনারি পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সবধরনের পণ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে। ক্রেতাদের সুবিধার জন্য চালডাল ডট কমের ওয়েবসাইটটি বাংলা ও ইংরেজী দুই ভাষায় প্রস্তুত করা হয়েছে বলে জানান জিয়া। ওয়েবসাইট ছাড়াও ২৪ ঘন্টা মোবাইলেও অর্ডার দেওয়ার সুবিধা রয়েছে চালডালে। ০১৯১৯১২৩১২৩ নাম্বারে ফোন করে অর্ডার দেওয়াসহ যে কোন প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
