এসি মিলানে ফিরছেন বালোতেল্লি

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ০০:৫০
 
গত মৌসুমে এসি মিলান থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন মারিও বালোতেল্লি। প্রিমিয়ার লিগে ব্যর্থ একটি মৌসুম কাটিয়ে আবারো ফেরত যাচ্ছেন সিরি'আর দলটিতে।
 
এসি মিলানের অফিসিয়াল টেলিভিশন থেকে নিশ্চিত করা হয়েছে আজ মঙ্গলবার ক্লাবে বালোতেল্লির মেডিকেল অনুষ্ঠিত হবে। রোসোনেরি নামে খ্যাত এসি মিলান থেকে গত মৌসুমে ১৬ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন বালোতেল্লি। লিভারপুলের জার্সি গায়ে ১৬ টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলে মাত্র একটি গোল করেছেন বিতর্কিত এই স্ট্রাইকার। এই মৌসুমে অ্যাস্টন ভিলা থেকে ক্রিস্টিয়ান বেনটেকে যোগ দেওয়ার পরে এটা নিশ্চিত যে বালোতেল্লি আর লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের পরিকল্পনায় নেই।
 
এসি মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানো বলেন, বালোতেল্লিই তাকে দলে নিতে অনুরোধ করেছে। সে জানে যে আমরা তাকে শেষ সুযোগ দিচ্ছি। এসি মিলানের জার্সি গায়ে প্রথম মেয়াদে ৫৪ ম্যাচে ৩০ গোল করেছিলেন এই স্ট্রাইকার।