জামালপুরের মেলান্দহে বিদ্যুত্স্পৃষ্টে ফক্কা (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের দাউদকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ফক্কা হাট-বাজারে আমড়া বিক্রি করতেন। সকালে তিনি আমড়া পাড়তে গিয়ে গাছের সঙ্গে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে স্পৃষ্ট হন। পরে ফক্কাকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
