অ্যাশেজ জিতে টেস্ট র‍্যাংকিং-এ তৃতীয় ইংল্যান্ড

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ২২:৩০
 
সদ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জিতেছে ইংল্যান্ড। অ্যাশেজ পুনরুদ্ধার হওয়ায় সাথে বিশ্ব টেস্ট র‌্যাংকিং-এ বড় ধরনের উন্নতি হয়েছে ইংলিশদের। ছয় নম্বর স্থানে থেকে অ্যাশেজ শুরু করে টুর্নামেন্ট শেষে তৃতীয় স্থানে উঠে এসেছে এ্যালিস্টার কুকের দল। তাদের রেটিং এখন ১০২।
 
এ্যাশেজ হারলেও র‌্যাংকিং-এ কোন পরিবর্তন হয়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানেই রয়েছে তারা। তবে রেটিং কমে গেছে অসিদের। শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। আর নবম স্থানে রয়েছে বাংলাদেশ।
বিশ্ব টেস্ট র‌্যাংকিং :
র‌্যাংকিং   দেশ   পয়েন্ট   রেটিং
১. দক্ষিণ আফ্রিকা ৩০০৮ ১২৫
২. অস্ট্রেলিয়া ৩৩৭৬ ১০৬
৩. ইংল্যান্ড ৩৬৮৬ ১০২
৪. পাকিস্তান ২৪১৯ ১০১
৫. নিউজিল্যান্ড ২৮৭৫ ৯৯
৬ ভারত ২২৪২ ৯৭
৭. শ্রীলংকা ২৩০৭ ৯২
৮. ওয়েস্ট ইন্ডিজ ২১০১ ৮১
৯. বাংলাদেশ ১০২৬ ৪৭
১০. জিম্বাবুয়ে ৫৩ ৫