উত্তরায় পৌনে তিন লাখ টাকাসহ ৫২ জুয়াড়ি আটক

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ০০:৫২
রাজধানীর উত্তরায় পৌনে তিন লাখ টাকা এবং কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান (স্বপন)সহ  ৫২ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা দীর্ঘদিন ধরে উত্তরার বিভিন্ন স্থানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জুয়া খেলার আসর চালিয়ে আসছিল।
 
উত্তরার হাউজবিল্ডিং এর ৩৫ নং রোডের ১৯ নম্বর বাসার নিচতলা থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টায় জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।এ অভিযানে নেতৃত্ব দেন উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ (এসি) সোহেল রানা।
 

পুলিশ কমিশনার সোহেল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫২ জনকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার ২ লাখ ৮৩ হাজার ৪ শত ৯৫ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে।