জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ কমাতে চায় বাংলাদেশ

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ২১:০০
 
আগামী জানুয়ারি মাসে নিজ মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলার কথা থাকলেও এক ম্যাচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপরারেশনস প্রধান নাইমুর রহমান দুর্জয় জানান, আগামী বছরের টি-২০ বিশ্বকাপে দলের প্রস্তুতির জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
গত বছরের মতোই একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের শুরুতেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। দুর্জয় বলেন, ‘বিষয়টি আমরা এখনো জিম্বাবুয়ে ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। পূর্ব নির্ধারিত সূচিতে তিন টেস্ট থাকলেও একটি কমিয়ে আমরা দুইটি খেলার প্রস্তাব দিয়েছি। নিজেদের মধ্যে আলোচনা শেষে তারা আমাদের জানাবে।’

খবর বাসসের।