আগামী সপ্তাহে নিউ ইয়র্কে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে অংশ গ্রহণের বিষয়ে আশাবাদী বিশ্বের দুই নম্বর খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদাল।
একটি বর্তা সংস্থাকে ২৯ বছর বয়সী নাদাল বলেন, ‘আশা করছি টুর্নামেন্টের আগেই আমি নিজকে প্রস্তুত করতে পারব। গত দুই সপ্তাহ আমি বেশ ভালভাবেই খেলে আসছি। আমি মনে করছি কয়েক সপ্তাহ আগের তুলনায় এখন আমি অনেক ভাল অবস্থানে আছি। সব কিছু ঠিক থাকলে টুর্নামেন্টে অংশ নিতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস। ভাল খেলব বলেও আত্মবিশ্বাসী আমি।’
সাবেক এক নম্বর এ তারকা খেলোয়াড় ২০১০ এবং ২০১৩ সালে ইউএস ওপেন টেনিসের শিরোপা জয় করেন। তবে অসুস্থতা ও ইনজুরির কারণে গত বছর এ টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। উম্বলডনেও দুঃখজনকভাবে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন তিনি। তবে ২০১৫ সালে হামবুর্গ, স্টুটগার্ট এবং বুয়েন্স আয়ার্সে তিনটি শিরোপা জয় করেন তিনি।
