ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের ১০৭তম জন্মদিন ছিলো আজ বৃহস্পতিবার। ১৯০৮ সালে নিউ সাউথ ওয়েলসে জন্মগ্রহন করেন ব্র্যাডম্যান। ৯৩ বছর বয়সে ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারী কিংস্টন পার্ক, এ্যাডিলেডে মৃত্যুবরন করেন তিনি।
সর্বকালের সেরা ব্যাটসম্যানের খেতাব একমাত্র ডন ব্র্যাডম্যানকেই মানায়। কারণ টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ গড় রানের রেকর্ড ব্র্যাডম্যানেরই। ৯৯.৯৪ গড় নিয়ে বড় ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই আছেন তিনি। ওয়ানডে খেলার সৌভাগ্য ব্র্যাডম্যানের হয়নি। তা করতে পারলে, সীমিত ওভারের ম্যাচেও এমন এক রেকর্ডের মালিক হয়তো হয়ে যেতেন ব্র্যাডম্যান।
