শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১৩:৫১
 
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন পরিষদের বাগদুলী এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উকিল মণ্ডল (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে পাংশা থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
 
উকিল মণ্ডল একই ইউনিয়ন পরিষদের চৌবাড়িয়া গ্রামের অধিবাসী। তিনি চালের ব্যবসা করেন।
 
শিশুটির পরিবারের দাবি, বৃহস্পতিবার দুপুরে বাগদুলী বাজারে উকিল মণ্ডল তার ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিত্কারে স্থানীয়রা আসলে তিনি পালিয়ে যায়। রাতে শিশুটিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
পাংশা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইবাদত আলী শিশুটিকে হাসপাতালে ভর্তি করার কথা জানিয়েছেন।
 
পাংশা থানার এসআই হাসিনা বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মামলার আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।