মালয়েশিয়ায় সরকারবিরোধী আন্দোলন, কঠোর প্রশাসন

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ০৯:৪৮
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শনি ও রবিবার সরকারবিরোধী আন্দোলনের ডাক দিয়েছে ‘বিরসি’ নামে স্থানীয় একটি সংগঠন। এই দুইদিন কুয়ালালামপুরে দাতারান মারদেকা ও এর আশেপাশে বিশাল এলাকা  জুড়ে এই সংগঠনের সমর্থকরা অবস্থান নেবেন।
 
দেশটির সরকার এরই মধ্যে তাতে নিষেধাজ্ঞা জারি করেছে। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কয়েক বছর আগে ‘বিরসি’ নামে সংগঠনটি গঠিত হয়। 
 
গণমাধ্যমে প্রকাশ করা হয়, এদিকে মালয়েশিয় পুলিশ অভিযান শুরু করেছে। তাদের টার্গেট আন্দোলনকারীদের পোশাক হলুদ টি-শার্ট। অপরদিকে সরকার সমর্থকরা গায়ে দেবেন লাল পোশাক। সব মিলিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ায় আশঙ্কা রয়েছে। 
 
এদিকে, নিজেদের নিরাপত্তার জন্য শনিবার ও রবিবার মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীরা কুয়ালালামপুরের বাংলা মার্কেট (কুতারায়া) ঘুরতে বা কোনো কাজে না যাওয়ার জন্য  বাংলাদেশি কমিউনিটি পরামর্শ দিয়েছে। আর এ দু’দিন কাউকে হলুদ বা লাল পোশাক না পরার পরামর্শ দিয়েছেন তারা।