বলিভিয়া জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন হুলিও চেজার বালডিভিয়েসো। শুক্রবার বলিভিয়া ফুটবল ফেডারেশন (এফবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। মিগুয়েল অ্যাঞ্জেল পর্তুগালের পরিবর্তে তিনি বলিভিয়ার জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন।
মরিসিও সোরিয়া পদত্যাগ করলে গত ১৫ আগস্ট মিগুয়েলকে বলিভিয়া জাতীয় দলের কোচ হিসেবে মনোনীত করা হয়। কিন্তু ঘরোয়া ক্লাবগুলো তার মনোনয়নের বিরোধিতা করে।
৪৩ বছর বয়সী বালডিভিয়েসো ২০০৮-০৯ মৌসুমে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন এবং অরোরাকে বলিভিয়ার শিরোপা পাইয়ে দিয়েছেন।
জাতীয় দলের হয়ে ৮৫ ম্যাচ খেলা নতুন কোচ সাবেক মিডফিল্ডার ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও বলিভিয়ার হয়ে অংশ নিয়েছেন।
-বাসস
