চীনে কাগজ কলে বিষাক্ত গ্যাস নিহত ৭

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৫:৪৯


চীনে মধ্যাঞ্চলে একটি কাগজ কলে বিষাক্ত গ্যাস নিঃসরণে সাত শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক।  শনিবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

হুনান প্রদেশের এ্যানসিয়াং কাউন্টি সরকার এক বিবৃতিতে জানানো হয়, কারখানা পরিষ্কার করার সময় শুক্রবার বিষাক্ত কাগজের মণ্ডে এক শ্রমিক পড়ে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করতে গেলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।