নারীদের ৮০০ মিটার দৌড়ে আরজামাসোভার বিশ্বরেকর্ড

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ২০:৩৪
 
বর্তমান চ্যাম্পিয়ন এউনিচ সামকে হারিয়ে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৮০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ডসহ স্বর্ণ পদক জয় করেছেন বেলারুশের মারিনা আরজামাসোভা।
 
শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে ইউরোপিয় এই চ্যাম্পিয়ন সময় নেন ১ মিনিট ৫৮.০৩ সেকেন্ড। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে রৌপ্য পদক জিতেছেন কানাডার মেলিসা বিশপ।

খবর বাসসের।