পূজারার ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ৩০০ রানের কাছাকাছি পৌছাতে সক্ষম হলো ভারত। ধামিকা প্রাসাদের অসাধারণ চার উইকেট শিকারের পরেও দিন শেষে ভারতের স্কোর ২৯২ রানে ৮ উইকেট।
শ্রীলংকায় ভারতের তৃতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে মাত্র ১৫ ওভার খেলা গড়ায় মাঠে। এই সময়ের মাঝেই ৫০ রান সংগ্রহ করতে গিয়ে ২ উইকেট হারিয়ে বসে ভারত। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ড্রিংকস বিরতীর আগেই কোহলিকে হারিয়ে বড় ধরণের ব্যাটিং বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছিলো ভারত। আর লাঞ্চের পর পর্যন্ত নিয়মিত বিরতীতে ভারতে উইকেট পতনে ২০০ রানে অলআউট হবার সম্ভবনাই হয়ত উকি দিচ্ছিলো ভারতের অধিনায়ক কোহলির মনে।
কিন্তু অষ্টম উইকেট জুটিতে আমিত মিশরাকে সঙ্গে নিয়ে মাঠের এক প্রান্ত আগলে রাখা পূজারার করা ১০৪ রানের পার্টনারশিপ বদলে দেয় ম্যাচের চেহারা। মিশরা ৮৭ বলে ৫৯ রান করে রাঙ্গানা হেরাথের শিকারে পরিণত হলেও দিন শেষে ১৩৫ রানে অপরাজিত রয়েছেন চেতেস্বর পূজারা। তার সঙ্গে মাঠের অপরপ্রান্তে রয়েছেন ইশান্ত শর্মা। শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করেন প্রসাদ।
