ইউরোপে ক্রমবর্ধমান অভিবাসী সংকট মোকাবেলায় বাস্তব পদক্ষেপ নেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রীদের একটি জরুরী বৈঠকের আহবান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন।
তিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা এক যুক্ত বিবৃতিতে বলেন, সংকট মোকাবেলায় বাস্তব পদক্ষেপ নেয়ার জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে ইইউ’র স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রীদের একটি বিশেষ বৈঠকের আয়োজন করতে লুক্সেমবার্গের প্রেসিডেন্সিকে আহবান জানিয়েছেন তারা।
