পুঁজিবাজারে লেনদেন কিছুটা বেড়েছে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ২০:৫৯
 
পুঁজিবাজারে মঙ্গলবার আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। তবে লেনদেন বাড়লেও কমেছে সার্বিক মূল্যসূচক। এ নিয়ে টানা তিন কর্মদিবস দুই শেয়ার বাজারে সার্বিক মূল্যসূচক কমেছে। 
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে সূচক কমতে শুরু করলে কমতেই থাকে, আবার বাড়তে শুরু করলে বাড়তেই থাকে। এ ধরনের প্রবণতার কারণে বাজারে বিনিয়োগকারীরা প্রভাবিত হচ্ছে। 
 
তথ্যে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৮০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। 
 
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২১ কোটি ৩৩ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৭০ কোটি ১৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮৯ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ২০ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।