রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে। এ ধর্ষণের ঘটনায় হারুন (১৮) নামের একজনকে পুলিশ আটক করেছে। বর্তমানে ওই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।