টিপস

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ০২:২৯

স্মার্টফোন, ট্যাবলেট পিসি বা ল্যাপটপের মতো নানা ধরনের ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের জন্য এখন অনেকেই ওয়াই-ফাই রাউটার ব্যবহার করে থাকেন। রাউটার ব্যবহারের ক্ষেত্রে রাউটার স্থাপনের স্থান নির্বাচন জরুরি একটি বিষয়।

রাউটারের সিগন্যাল রাউটার থেকে সবদিকেই ছড়িয়ে পড়ে বলে একে ঘরের মধ্যবর্তী কোনো স্থানে স্থাপন করা ভালো। দেয়াল, আয়না এবং বিভিন্ন ধরনের ইলেক্ট্রিক্যাল যন্ত্রাংশ থেকে দূরে রাউটার স্থাপন করা ভালো। আর ঘরের দেয়ালে তিন-চতুর্থাংশ উচ্চতায় রাউটার স্থাপন করলে সাধারণত ভালো সিগন্যাল পাওয়া যায়।