মানবাধিকার কর্মীদের ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের আহবান

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১১:৩৬
মানবাধিকার কর্মীদের ছেড়ে দিতে চীনের প্রতি আহবান জানিয়েছে  যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার চীনের প্রতি এ আহবান জানানো হয়। সফররত মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠকের আগে কিছু মানবাধিকার কর্মী ও ধর্মীয় নেতাকে গ্রেফতার করা হয় বলে বলা হচ্ছে।
 
আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত ডেভিড সেপারস্টেইন জানান, চীনে তার ২০ থেকে ২৮আগস্ট সফরকালে বিশিষ্ট মানবাধিকার বিষয়ক আইনজীবী ঝাং কাইসহ আরো অনেককে গ্রেফতার করা হয়। আইনজীবী ছাড়াও এদের মধ্যে আরো আছেন- ইন্টারনেট অ্যাক্টিভিস্ট, সাংবাদিক ও ধর্মীয় নেতা। তিনি আরো জানান, তার সঙ্গে বৈঠকের জন্য ঝাংসহ অন্যান্য জড়ো হলে তাদের গ্রেফতার করা হয়। ফলে বৈঠকটি আর হয়নি।
তিনি বলেন, 'এটি উদ্বেগের বিষয়। আমরা চীন সরকারের প্রতি অবিলম্বে তাদের মুক্তি দেয়ার আহবান জানাচ্ছি।'
 
- বাসস