মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মুখে মরিচের গুড়া নিক্ষেপ

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৮:৩৫

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পা ছুয়ে প্রণাম করছিলেন ৪০ বছর বয়সী এক ব্যক্তি। আকস্মিক হাতে লুকিয়ে রাখা মরিচের গুড়া কেজরিওয়ালের মুখে ছুড়ে মারেন তিনি। মঙ্গলবার দিল্লি শহরের সবচেয়ে সুরক্ষিত ভবনগুলোর একটি দিল্লি সচিবালয়ে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

হামলাকারীর নাম অনিল কুমার শর্মা। তাকে ঘটনার পরপরই গ্রেপ্তার করে পুলিশ। কী কারণে মুখ্যমন্ত্রীর ওপর তিনি মরিচ ছিটিয়েছেন তা জানতে অনিলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আম-আদমি পার্টির বিধায়ক অলকা লম্বা জানান, ঘটনার সময় কেজরিওয়াল কেজরিওয়াল একটি বৈঠক শেষ করে দুপুরের খাবার খেতে বের হচ্ছিলেন।

আরও পড়ুনঃ  বদির বদলে স্ত্রী, রানার বদলে বাবা মনোনয়ন পাচ্ছেন আওয়ামী লীগের

তিনি বলেন, বিজেপির কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন দিল্লির পুলিশের ব্যর্থতার কারণেই এটি ঘটেছে। মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ।

‘বিজেপির নির্দেশে এসব অসামাজিক লোকদেরকে সচিবালয়ে ঢুকতে দিচ্ছে পুলিশ’, অভিযোগ তার।

ইত্তেফাক/টিএস