ক্লাস মিস হয়ে গেলেও সমস্যা নেই।এখন ইন্টারনেটে ‘টেন মিনিট স্কুল’ সাইটে যেয়ে ঘরে বসেই টিউটোরিয়াল, ভিডিও দেখে ক্লাসের পড়া শিখে নেয়া যাবে।বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দরকারি দারুণ এই সাইটটি তৈরি করেছেন তরুণ উদ্যোক্তা আইমান সাদিক।সাইটটির মাধ্যমে যে কেউ আইবিএ, এমবিএ, এসএসসি, এইচ এইসসি, ভার্সিটি অ্যাডমিশন এমনকি বিসিএস পরীক্ষারও প্রস্তুতি নেয়া যাবে।
IMG0
এসডি এশিয়ার সাথে সাক্ষাৎকারে আইমান জানান তার প্রতিষ্ঠিত ‘টেন মিনিট স্কুল’ সম্পর্কে।
‘টেন মিনিট স্কুল’ ওয়েবসাইটটি সম্পর্কে আইমান বলেন,
‘বাংলাদেশের প্রথম অনলাইন টিউটোরিয়ালের মাধ্যমে শিক্ষাদানে কাজ করছে ‘টেন মিনিট স্কুল’ ওয়েবসাইটটি। এখানে শিক্ষার্থীদের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিক্ষাদান করা হয়। এমনকি তারা চাইলে সাইটে থাকা প্রশ্ন থেকে পরীক্ষাও দিতে পারবে। সেসব টেস্ট রেজাল্ট মনিটরও করে থাকি আমরা। সাইটি সবার জন্য ফ্রি’।
IMG1
‘টেন মিনিট স্কুলের’ শুরুর দিকের কথা,
‘প্রথমে আমি নিজে কিছু ছাত্র পড়াতে থাকি। ব্যাচে ছাত্র পড়ানোর পর থেকেই শিক্ষক হওয়ার প্রতি অন্যরকম আগ্রহ পাই আমি। সেখান থেকেই অনেক ছাত্রদেরকে অনলাইনে পড়ালেখার বিভিন্ন সমস্যা সমাধান করে দিতে থাকি। তখনি চিন্তা করি অনলাইনে কোন শিক্ষামূলক সাইট তৈরি করার। তাছাড়া খান একাডেমী এবং বিভিন্ন ইউটিউব টিউটোরিয়াল সাইট দেখে অনলাইন শিক্ষাদানে আরও আগ্রহী হই। আমি নিজেই একজন ডিজাইনার হতে চাই। তাই ভার্সিটির সেকেন্ড ইয়ার থেকেই ইন্টারনেটে শিক্ষাদান করা যাবে এমন কোন সাইট ডিজাইন করার পরিকল্পনা করতে থাকি। সবার সাথে পরিকল্পনাটি জানানোর পর প্রচুর সমর্থনও পাই। তাদের উৎসাহে আজকে ‘টেন মিনিট স্কুল’প্রতিষ্ঠা করতে পেরেছি’।
‘টেন মিনিট স্কুল’এর ভবিষ্যৎ পরিকল্পনা,
‘বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ। বিশাল এই জনগোষ্ঠীকে শিক্ষাদান করা খুব সহজ কোন কাজ নয়। তাই আমরা ভবিষ্যতে আমাদের এই অনলাইন শিক্ষাদানের মাধ্যমে কোটি কোটি ছাত্র-ছাত্রীদের কাছে পৌছাতে চাই।তবে বর্তমানে আমাদের সবচেয়ে বেশী প্রয়োজন আর্থিক সহায়তা। বিভিন্ন সংস্থার কাছে আমরা আমাদের প্রজেক্ট নিয়ে গিয়েছে। সামনে আরও অনেক বেশী মানুষকে সাথে নিয়ে আমাদের ফ্রি শিক্ষাদান কার্যক্রম যেন চালিয়ে নিতে পারি সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে ‘টেন মিনিট স্কুল’ টিম’।
আর্টিকেল লিংক- http://goo.gl/h9cyQi
IMG2
