সুহূদের দর বাড়ার তথ্য নেই

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৫৮
 
 
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহূদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই।
 
ডিএসই জানিয়েছে, সুহূদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
 
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৬ কার্যদিবসের ৩ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ২০ টাকা ৫ পয়সা থেকে বেড়ে হয় ২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত হয়। অর্থাত্ শেয়ারটির দর বেড়েছে প্রায় ২ টাকা ৪০ পয়সা বা ১১ দশমিক ৭১ শতাংশ।