পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বন্ডের মেয়াদ হবে ৫ বছর। এই রিডিমেবল, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এসএমই জিরো কুপন বন্ডটি ৫ বছরে সম্পূর্ণ মুক্ত হবে।
