গাজীপুরের কোনাবাড়ির কেয়া নিট কম্পোজিট ও রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ির জননী গার্মেন্টস বন্ধ করে দেয়ার ঘটনায় কারখানা দুটিতে অস্থিরতা শুরু হয়েছে। কারখানা খুলে দেয়া ও বকেয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ছাড়াও স্মারকলিপি দিয়েছেন।
জননী গার্মেন্টসের বকেয়ার দাবিতে গত চারদিন ধরে কারখানায় অবস্থান করছেন। অন্যদিকে, কারখানার খুলে দেয়ার দাবিতে কেয়া নিট কম্পোজিটের শ্রমিকরা বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন।
পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সামনেও তারা বিক্ষোভ সমাবেশ শেষে স্মারকলিপি দিয়েছে।
